1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

লিভারপুলের কাছে পাত্তাই পেলো না ম্যানইউ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কোচ বদলালেও ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্ভাগ্য বদলায়নি। অ্যানফিল্ড স্টেডিয়ামে মাউরিসিও পচেত্তিনোকে দুঃস্বপ্নের শুরু উপহার দিলো লিভারপুল। ম্যানচেস্টার ক্লাবকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে অলরেডরা। প্রথম ১৩ মিনিটেই যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। লেনি ইয়োরো লাল কার্ড দেখেছেন, দুটি গোলও হজম করেছে এই সময়ে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। ১৯৩৭ সালের পর প্রথমবার তারা অ্যানফিল্ডে নেমেছিল শেষ তিনে থেকে। ওইবার তারা লিভারপুলের কাছে হেরে রেলিগেশনে থেকে মৌসুম শেষ করেছিল। এই হারে ম্যানইউ ১১ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে নেমে গেছে। সবার শেষ দল ক্রিস্টাল প্যালেসের থেকে এক পয়েন্টে এগিয়ে তারা। ২১ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষ চারে। নতুন কোচের অধীনে ভালো কিছুর আশা নিয়ে ম্যাচ শুরু করেছিল ম্যানইউ। কিন্তু দুঃস্বপ্নের ১৩ মিনিটে তারা লন্ডভন্ড। ইউনাইটেড ডিফেন্ডার ইয়োরো লিভারপুলের একটি গোলের সুযোগ নষ্ট করেন। বঙ্রে বাইরে আলেঙ্ান্দার আইসাককে ফাউল করেন তিনি। অষ্টম মিনিটে পাওয়া সেই ফ্রি কিক থেকে ডোমিনিক সোবোসলাই স্বাগতিকদের এগিয়ে দেন। প্রতিটি আক্রমণ থেকেই গোলের সুযোগ তৈরি করা লিভারপুল দ্বিতীয় গোল যোগ করলে সফরকারীদের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। এবার বাঁ দিক থেকে রিও এনগুমোহার ক্রসে ফ্লোরিয়ান উইর্টজ দুরূহ কোণ থেকে ভলিতে জাল কাঁপান। ম্যানইউর জন্য প্রথমার্ধে একমাত্র ইতিবাচক ব্যাপার ছিল তারা আর কোনো গোল হজম করেনি। কিন্তু তাদের সামনে ছিল পাহাড়সম চ্যালেঞ্জ। লিভারপুল ভক্তদের মনে হয়েছিল, সাড়ে তিন বছর আগে ম্যানইউর বিপক্ষে ৭-০ গোলে জয়ের পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকরা আক্রমণের গতি কিছুটা কমিয়ে দেয়। দীর্ঘক্ষণ তৃতীয় গোল না খেয়ে ম্যানইউ ভক্তরা হয়তো ঘুরে দাঁড়ানোর আশা করছিল। কিন্তু তাদের সেই ভাবনা উড়িয়ে দিয়ে ব্রাডলি বারকোলার পাস থেকে এনগুমোহা গোল করেন। ওই গোলের পর লিভারপুলের ভক্তরা ‘নেমে যাও’ বলে বিদ্রূপ শুরু করে। ম্যানইউর যন্ত্রণা আরও বেড়ে যায় শেষ দিকে চতুর্থ গোল খেলে। রক্ষণভাগের পেছন থেকে উইর্টজের বাড়ানো বলে ভিক্টর মুনেজ জালের দেখা পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd