Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফারহান ও সাফা কবির এবার একসঙ্গে

  • Reporter Name
  • Update Time : ১২:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৫২ Time View

বিনোদন: মুশফিক আর ফারহান ও সাফা কবির প্রথমবার জুটি বাঁধলেন নাটকে! তাদের নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ফিদা’। প্রেম এবং পারিবারিক মান-অভিমানের গল্প এটি। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও বড়দা মিঠু। গল্পটি তুষার ও পুষ্পর প্রেমের। যে প্রেমের সঙ্গে যুক্ত আবার তাদের পরিবারও। পারিবারিকভাবেই ঠিক হয়ে থাকে তাদের বিয়ের বিষয়টি। তারও আগে দুজনের প্রেম। যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায়। এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। নির্মাতা জানান, পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প এটি। যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানাপড়েনও উঠে আসবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ফিদা’ নাটকটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন জুটি দাঁড়াবে বলে আশা করছেন তারা। নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে ইউটিউব চ্যানেলে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ফারহান ও সাফা কবির এবার একসঙ্গে

Update Time : ১২:০০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪