1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

চোট নিয়ে দেশে ফিরছেন হাসান

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

শঙ্কাটা সত্যি হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট চলাকালে হাসান মাহমুদকে বেশ অস্বস্তিতে থাকতে দেখা গিয়েছিল। প্রথমে কপালে বল লাগলেও তাতে খুব একটা সমস্যা হয়নি। পরবর্তীতে তার পুরোনো চোট টেনিস এলোবোতে ব্যথা শুরু হয়। ম্যাচ চলাকালে কয়েকবার ফিজিওর সেবাও নেন হাসান। একবার মাঠও ছাড়েন তিনি। এরপর ধারণা করা হচ্ছিল শেষ টেস্টে বিশ্রামে থাকবেন এই পেসার। তবে সে সব কিছু না, হাসান সরাসরি ফিরে আসছেন দেশে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় সাদা বলের সিরিজেও আর দেখা যাবে না তাকে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, দেশে ফিরে ডাক্তার দেখাবেন হাসান। গুরুতর হলে বিদেশেও চিকিৎসা নিতে পাঠানো হবে তাকে। আগামীকাল রোববার সকালে ঢাকায় এসে পৌঁছাবেন হাসান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd