1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দুই দেশে ইরানের হামলা, ‘বিপজ্জনক’ বলল কাতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এসব হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে অভিহিত করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের নতুন করে চালানো হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইন ও কুয়েতের ওপর এসব হামলা দেশ দুটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য বিরোধী। এ সময় প্রতিবেশী উপসাগরীয় দেশ দুটির প্রতি সংহতি প্রকাশ করে কাতার। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলা এবং সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানায় দেশটি। এর আগে ইরান জানিয়েছিল, তারা কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। বাহরাইন ও কুয়েতকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কাতারের এই প্রতিক্রিয়া উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: আল জাজিরা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd