1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

জর্ডানে প্রশিক্ষণের সময় সামরিক বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : জর্ডানের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সময় সকালের দিকে ঘটেছে এই ঘটনা। জর্ডানের কোথায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানায়নি সামরিক বাহিনী। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে কতজন ছিলেন, সে সম্পর্কিত কোনো তথ্যও দেয়নি। তবে সামরিক বাহিনীর জেনারেল কমান্ডের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সেনাবাহিনীর বিশেষায়িত দলগুলো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। পৃথক এক বিবৃতিতে জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক নিয়ম মেনে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে। সাম্প্রতিক বছরগুলোতে জর্ডানে বিমান প্রশিক্ষণ অনুশীলনের সময় বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ২০২৩ সালে আম্মানের কাছে একটি প্রশিক্ষণ মিশনের সময় জর্ডান বিমান বাহিনীর একটি কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হন। হেলিকপ্টারটিতে দুজন পাইলট ছিলেন। তার আগের বছর ২০২২ সালে জর্ডান সেনাবাহিনীর আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে দুজন পাইলট নিহত হন। সূত্র : আনাদোলু এজেন্সি, দ্য ন্যাশনাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd