1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

নিষিদ্ধ আওয়ামীলীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
 এম.পলাশ শরীফ, বাগেরহাট : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সারাদেশে নৈরাজ্য এবং আগুন সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির সড়ক মহরা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধায় উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যেগে এক বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরণখোলা আসনের ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা সোমনাথ দে। বিকেলে দলীয় নেতা কর্মীরা সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ অভিমুখী ১৮ কিলোমিটার আঞ্চলিক মহাসরকে মটরশোভাযাত্রা সহকারে মহরা প্রদর্শন করেন। পরে সন্ধায় নব্বইরশী বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর রাস্তা চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বিএনপির রাজনৈতিক নমিনী বিএনপি নেতা সোমনাথ দে। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, শরণখোলা উপজেলার বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর মোঃ মোস্তফা জামান সহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ থেকে প্রধান অতিথি বিএনপি নেতা সোমনাথ দে বলেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য গোপালগঞ্জে থানায় ও বিএনপি সংসদ সদস্যর বাড়িতে অগ্নি সংযোগ করে সাধারণ মানুষকে ভয় ভীতি প্রদর্শন করছে। তাদের এ ধরনের নৈরাজ্যে বন্ধ না করলে বিএনপির দলীয় নেতাকর্মীরা রাজ পথে থেকে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন। একই সাথে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিহত করার জন্য সকল নেতা কর্মীদের উদ্বাত্ত আহবান জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তুরষ্কে ৩১ তম জলবায়ু সম্মেলনে উপক‚লীয় মোরেলগঞ্জ-শরণখোলার জলবায়ু পরিবর্তনতায় ক্ষতির দিকগুলো তুলে ধরে এ অঞ্চলের উন্নয়নের কথা তিনি সার্বক্ষনিক ভাবেন। তার সফর সঙ্গী হিসাবে সেই সম্মেলনে উপস্থিত থাকতে পাড়ায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd