1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

স্পেনের জয়রথ থামালো ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারল স্পেন। মাদ্রিদে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরেছে তারা। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার কাছে হারের পর ৯৬৮ দিন ধরে অপরাজিত ছিল স্পেন। ইউরোপের জাতীয় দলগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ অপরাজিত থাকার রেকর্ড। এই জয়ে নতুন ইতিহাস গড়েছে ইংল্যান্ডও। ১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালুর পর প্রথমবার শীর্ষস্থানীয় কোনো দলকে তাদের মাঠে হারাল থ্রি লায়ন্সরা। পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম অ্যাওয়ে জয়ের কীর্তিও গড়েছে দলটি। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পাউ কুবারসির ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। এটি ছিল ইংল্যান্ডের হয়ে তাঁর ৯৩তম আন্তর্জাতিক গোল। বিরতির পর ৫৩ মিনিটে ডেক্লান রাইসের কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান এজরি কোনসা। চার মিনিট পর বেন হোয়াইটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে ৬৫ মিনিটে অ্যান্ডারসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। পেনালটি থেকে গোল করে স্পেনকে ম্যাচে ফেরান মিকেল ওয়ারজাবাল। ৭৫ মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান আরও কমে আসে। এরপর সমতায় ফেরার জন্য চাপ বাড়ালেও ইংল্যান্ডের গোলরক্ষক ট্রাফোর্ডের দুর্দান্ত সেভ ও ব্লকে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd