1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বেলজিয়ামের জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না রোমেলু লুকাকুকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ৯৪ গোল ও ১৩৫ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের সিদ্ধান্ত জানান লুকাকু। জাতীয় দলের হয়ে ২০১০ সালের ৩ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল তার। ওই ম্যাচে ১-০ গোলে হেরেছিল বেলজিয়াম। কয়েক মাস পর রাশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আন্তর্জাতিক গোলের খাতা খোলেন তিনি। বেলজিয়ামের হয়ে চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলেছেন লুকাকু। বিশ্বকাপের আসরগুলো ছিল ২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে। ইউরো খেলেছেন ২০১৬, ২০২০ ও ২০২৪ সালে। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় স্থান অর্জনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। অবসরের ঘোষণায় সতীর্থ, জাতীয় দলের কোচ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লুকাকু। তিনি লিখেছেন, ‘গত ১৬ বছরে জাতীয় দলের জন্য নিজের সবটুকু দিয়েছি। সব ধরনের আবেগের মধ্য দিয়ে গিয়েছি।’ বেলজিয়ামের জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছোয়া হলো না লুকাকুর। তবে ৯৪ গোল নিয়ে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই বি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd