আন্তর্জাতিক ডেস্ক: আকাশযানের একটি অন্যতম সাধারণ বিষয় হলো এয়ার টার্বুলেন্স (বিমানে ঝাঁকুনি)। বেশিরভাগ ক্ষেত্রেই এটি তেমন ঝুঁকিপূর্ণ না হলেও বৈরী আবহাওয়ার মধ্যে হলে বড় ধরনের ভোগান্তিতে পড়তে পারেন বিমান যাত্রী বা কেবিন ক্রুরা। অনেক সময় প্রাণহাণির ঘটনাও ঘটে। এমনি এক ঘটনায় গুরুতর আহত হয় এক কেবিন ক্রু পেয়েছেন বিশাল অংকের ক্ষতিপূরণ। ঘটনাটি ২০১৯ সালের। একটি বিমান কিউবা থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে যাওয়ার সময় বৈরী আবহাওয়ায় এয়ার টার্বুলেন্সের শিকার হয়। এ সময় গুরুতর আহত হন ইডেন গ্যারিটি (২৭) নামে থমাস কুক এয়ারলাইন্সের এক কেবিন ক্রু। সংবাদমাধ্যম ট্র্যাভেল উইকলি এক প্রতিবেদনে জানায়, বিমানটি কিউবা থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারগামী ছিল। ম্যানচেস্টারের লেই থেকে ফ্লাই করার সময় হঠাৎ বিমানটি শিলাবৃষ্টির কবলে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বিমানটি ১০০ মাইলের মধ্যে চক্কর দিচ্ছিল। কেবিন ক্রু গ্যারিটি জানান, এ সময় তাকে এবং অন্যান্য ক্রুকে প্রতিকুল পরিস্থিতি সম্পর্কে জানানো হয়নি। এর মধ্যেই হঠাৎ কয়েকশ ফুট ওপরে উঠে গেলে বিমানটিতে প্রচন্ড এয়ার টার্বুলেন্স হয়। এতে তিনি বিমানের মেঝেতে পড়ে পায়ে গুরুতর আঘাত পান; পায়ের সাত জায়গায় হাড় ভেঙে যায়। তিনি আরও বলেন, তিনি গুরুতর আহত হয়েছেন জেনেও বিমানটি তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে অবতরণ করানো হয়নি; বরং তিনি আহত অবস্থায় ৭ ঘণ্টা ওই ফ্লাইটেই ছিলেন। পরে চিকিৎসকরা জানান, গ্যারিটি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। এর জন্য তিনি কখনোই কেবিন ক্রু হিসেবে কাজ করতে পারবেন না। এ পরিস্থিতিতে গ্যারিটি থমাস কুক এয়ারল্যান্সের বীমাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। ফলে তিনি একটি বিশাল অঙ্কের ক্ষতিপূরণ পান। এর মাধ্যমে তিনি পুনর্বাসন এবং চিকিৎসার যাবতীয় খরচের পাশাপাশি তার আর্থিক সহায়তাও হয়েছে। বর্তমানে তিনি একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন।
Reporter Name 















