কুতুবদিয়া প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় কক্সবাজারের কুতুবদিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
কর্মশালায় গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম এবং কক্সবাজার বেতার বার্তার প্রতিনিধি আবুল কাশেম। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।