Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

  • Reporter Name
  • Update Time : ১০:২২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • ২৮৩ Time View

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণহীন পিক-আপ গাড়ির ধাক্কায় শোভা খাতুন (৯) নামের এক চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।শনিবার (২৫ মে) সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত শোভা উপজেলার শ্রীফলতলা এলাকার মোঃ আলমগীর হোসেনের মেয়ে ও পাশ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়,শনিবার (২৫ মে) সকালে মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পিছন দিক থেকে ঘাতক পিক-আপ এসে শোভাকে ধাক্কা দিয়ে ড্রাইভার পিক-আপ ফেলে পালিয়ে যায়। পিকআপের ধাক্কায় শোভা রাস্তার উপর পড়ে গুরুতর জখম হয়।স্থানীয়রা  তাকে উদ্ধার করে রামপাল  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান বিশ্বাস জানান,এ খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিক-আপটি হেফাজতে নেয়।নিয়ন্ত্রনহীন পিক-আপ চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

রামপালে পিক-আপের ধাক্কায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত

Update Time : ১০:২২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪