1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নিজ দেশে ফিরেছেন মাচাদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : দীর্ঘ প্রায় এক বছর নির্বাসিত জীবন কাটানোর পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। বার্তাসংস্থা এপি গতকাল সোমবার জানিয়েছে, গত ডিসেম্বরের পর মাচাদোকে গতকাল রোববার আবারও ভেনেজুয়েলায় দেখা গেছে। গত বছর মাচাদো শান্তিতে নোবেল জয় করেন। ওই সময় তিনি ভেনেজুয়েলা থেকে পালিয়ে এসে সুইডেনে উপস্থিত হন এবং নিজের হাতে নোবেল পুরস্কার গ্রহণ করেন। নোবেল জয়ের আগে মাচাদো ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলের নেতা হিসেবে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেন। এরপর নোবেল জয়ের পর নিকোলাস মাদুরো সরকারের চক্ষুসূলে পরিণত হন। এরপরই আত্মগোপনে চলে যান তিনি। তবে এ বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ভেনেজুয়েলায় প্রবেশ করে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসে। এরপর মাচাদো প্রেসিডেন্ট হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন না দেওয়ায় তিনি দেশের দায়িত্ব পাননি। যদিও ট্রাম্পকে সন্তুষ্ট করতে তিনি তার নোবেল পুরস্কারটি তাকে দিয়েছেন। তবে ট্রাম্প মাচাদোর বদলে মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকেই দায়িত্ব দেন। মাচাদো এমন সময় আবারও দেশে ফিরলেন যখন তার দেশের গণতান্ত্রিক পক্রিয়া এখনো থমকে আছে। এমনকি তার ভবিষ্যত কী সেটিও অনিশ্চিত। কারণ মার্কিন সরকার হঠাৎ করে মাচাদোর হাতে ক্ষমতা দিতে চায় না। তারা এর বদলে ডেলসির মতো অর্থনীতিবিদকে ক্ষমতায় রাখতে চান। যিনি মার্কিনিদের নিষেধাজ্ঞার মধ্যেও ভেনেজুয়েলার তেল শিল্পকে বাঁচিয়ে রেখেছিলেন। সূত্র: এপি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd