1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

হুমকির পর আইনি পদক্ষেপ নিচ্ছেন সারা গুরপাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’ থেকে বাদ পড়ার পর ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পেয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী ও গায়িকা সারা গুরপাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সারা লেখেন, ‘অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা বলছি। ‘রাইজ অ্যান্ড ফল-২’ আমার জন্য একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। কিন্তু অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যা দেখছি, তা অদ্ভুত ও ঘৃণ্য।’ নিজের মতের সঙ্গে অন্যদের দ্বিমত থাকতেই পারে উল্লেখ করে সারা বলেন, এর জন্য কাউকে বা তাঁর পরিবারকে মৃত্যুর কিংবা ধর্ষণের হুমকি দেওয়া এবং শরীর নিয়ে অশালীন মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কাউকে হুমকি দেওয়া বা অপমান করার অধিকার কারও নেই। হুমকিদাতাদের ‘মেরুদণ্ডহীন’ ট্রলকারী উল্লেখ করে অভিনেত্রী জানান, তাঁদের জবাবদিহির আওতায় আনতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ সারা গুরপাল ‘মাঞ্জে বিস্ত্রে’ ও ‘শাভা নি গিরধারি লাল’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। এর আগে ‘বিগ বস ১৪’-এ অংশ নিয়ে শুরুতেই বাদ পড়েছিলেন তিনি। ২০২৫ সালে ‘রিয়েলিটি রানিস অব দ্য জঙ্গল ২’ অনুষ্ঠানে অংশ নিয়ে রানারআপ হয়েছিলেন এই অভিনেত্রী।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd