1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

এমবাপের জোড়া গোলে এল ক্লাসিকোতে জয় পেলো রিয়াল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্প্যানিশ লা লিগায় বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সোলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে করে বার্সা চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে। হারলেও বার্সার শীর্ষস্থান অক্ষুন্ন আছে। তাদের পয়েন্ট ২৯। কিন্তু এল ক্লাসিকোতে জয়ের মাধ্যমে রিয়াল তাদের চিরপ্রতিদ্বন্দ্বির চেয়ে মাত্র তিন পয়েন্টে কম নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছে। ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ে শেষ হওয়ার চার মিনিট আগে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। যদিও এ গোলের ক্ষেত্রে এমবাপের চেয়ে বেশি কৃতিত্ব বার্সার ভুলের। ম্যাচের ৪১ তম মিনিটে ইয়ান দিওমান্দের ক্রস ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডার মার্টিন। ঠিক ওই সময় বল এসে লাগে এমবাপের পায়ে। পরে ওই বলই ঢ়ুকে যায় জালে। আর ওই সময় বার্সাল গোলকিপার শুধু চেয়ে চেয়ে দেখেছেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রাফিনহার গোলে বার্সা সমতায় ফিরেছিল। তবে ৮৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আবারও এগিয়ে নেন ফরাসি সুপারস্টার। রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক আন্দ্রে লুনিনও। নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া অসুস্থ থাকায় মূল একাদশে সুযোগ পান ইউক্রেনীয় এই গোলরক্ষক। ৬৫ মিনিটে জেরার্ড মার্টিনের হেড থেকে বার্সেলোনার নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দেন তিনি। এর আগে প্রথমার্ধেও দুর্দান্ত একটি সেভ করেন লুনিন। এমবাপের জোড়া গোল ও লুনিনের গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের মাধ্যমে বার্সার লক্ষ্য ছিল লা লিগার শুরুর দিকেই একটানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়া। তারা যদি ম্যাচটি জিতত তাহলে টানা ১০ ম্যাচে জয়ের অন্যবদ্য রেকর্ড গড়ত। রিয়াল মাদ্রিদ ১৯৬৮-৬৯ মৌসুমের প্রথম ৯টি ম্যাচের সবগুলোতে জয় পেয়েছিল। বার্সা এবার তাদের স্পর্শ করলেও শেষ পর্যন্ত রিয়ালকে টপকে যেতে পারল না হেনসি ফ্লিকের শিষ্যরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd