1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

রক্তমাখা মুখে ক্যামেরার সামনে জায়েদ খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

চিত্রনায়ক জায়েদ খান বর্তমানে নিউইয়র্কে বসবাস করলেও কানাডায় ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমার শুটিং করছেন। দেশটির বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। শুটিংয়ের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি এমনই একটি ছবি প্রকাশের পর শুরু হয়েছে আলোচনা। ছবিতে জায়েদ খানের মুখজুড়ে রক্তের মতো লাল দাগ দেখা গেছে। তবে সেই রক্তের রং নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনদের অনেকে। ছবিটি দেখে কেউ মন্তব্য করেছেন, জায়েদ খানের মুখে কি পানের পিক লেগে আছে? আবার কারও ধারণা, এটি টমেটো সস। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ছবিতে দেখা যাওয়া রক্তের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জায়েদ খান নিজেই। তিনি জানিয়েছেন, এটি বাস্তব রক্ত নয়, সিনেমার দৃশ্যের প্রয়োজনে ব্যবহার করা এক ধরনের কৃত্রিম রক্ত। ছবিটির একটি খুনের দৃশ্যের শুটিং করতে গিয়ে তার মুখে এই রক্ত লেগেছিল। জায়েদ খান বলেন, ‘এটা এক ধরনের কৃত্রিম রক্ত। সিনেমার একটি দৃশ্যে খুনের ঘটনা রয়েছে। সেই খুনের দৃশ্য করতে গিয়ে আমার মুখে রক্ত এসে পড়ে। ছবিটিতে অনেক নৃশংস ঘটনা রয়েছে। সেসবের শুটিং ছিল। বেশ কিছু অ্যাকশন দৃশ্য করতে হয়েছে। এই প্রথম এমন কঠিন কিছু অ্যাকশনে আমাকে দেখা যাবে।’ ছবিটি নিয়ে সমালোচনার বিষয়েও কথা বলেছেন এই চিত্রনায়ক। তার দাবি, অনেকে তাকে সমালোচনা করার জন্যই অপেক্ষা করেন। তবে সিনেমাটি মুক্তি পেলে তার অভিনীত চরিত্র দেখে সমালোচকদের দৃষ্টিভঙ্গি বদলাবে বলে আশা করছেন তিনি। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘অনেকেই তো আমার সমালোচনা করার জন্যই বসে থাকে। তারা সমালোচনা করবেই। তবে ছবিটি মুক্তি পেলে আমাকে যে ভূমিকায় দেখা যাবে, তাতে মনে করি সমালোচকরাও মত পরিবর্তন করবেন।’ ‘ভায়োলেন্স’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলার। তবে পরিচালকের অপেশাদার আচরণের অভিযোগ তুলে সিনেমাটি থেকে সরে দাঁড়ান অধরা খান। বড়পর্দায় জায়েদ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সোনার চর’। ২০২৪ সালে মুক্তি পায় সিনেমাটি। দীর্ঘ বিরতির পর ‘ভায়োলেন্স’-এ তাকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd