Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাফায় ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ নিহত ৬

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
  • ২৯৮ Time View

বিদেশ : ইসরায়েলি হামলায় রাফায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে বলে আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো পূর্বসতর্কতা ছাড়াই গতকাল মধ্যরাতের পর হামলা চালানো হয়। এটি রাফাহ শহরের উত্তরে ছিল। গোটা এলাকা বোমার আঘাতে কেঁপে ওঠে। আহতদের অ্যাম্বুল্যান্সে করে কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাজার অন্যান্য এলাকায়ও ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে। বুরেজ শরণার্থীশিবিরসহ অন্যান্য এলাকায় ৯ জন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা শহরের দক্ষিণ-পূর্ব অংশে জেইতুন এবং এর আশপাশে বোমাবর্ষণ চলছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আবাসিক বাড়ি ও কৃষিজমি লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ চলাচ্ছে ইসরায়েলি বাহিনী। চলমান বোমা হামলার মধ্যেও মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টার মধ্যে রাফাহ এবং কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিং দিয়ে শুধু ১২১টি সাহায্যবাহী ট্রাককে ভুখন্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যা গাজার জনসংখ্যার বিপুল চাহিদা মেটাতে যথেষ্ট নয়। সূত্র : আলজাজিরা

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাফায় ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ নিহত ৬

Update Time : ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪