1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিমান দুর্ঘটনায় মারা গেলেন ইসরায়েলি অভিনেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অভিনয়ের পাশাপাশি উড়োজাহাজ চালানোও ছিল তার পেশা ও ভালোবাসার অংশ। জীবনের নানা সময়ে অভিনয়, সমুদ্রযাত্রা ও আকাশপথ- তিন ভুবনেই বিচরণ করেছেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক। তবে শেষ পর্যন্ত আকাশেই থেমে গেল তার জীবন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ৪৬ বছর বয়সী এই অভিনেতা ও পাইলট প্রশিক্ষক। হেসপেরিয়ায় এ দুর্ঘটনায় গাই কাপুলনিকের সঙ্গে থাকা ৩৩ বছর বয়সী যাত্রী টেলর লাসকাও নিহত হন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হেসপেরিয়ার সামিট ভ্যালি ও টেলিফোন ক্যানিয়ন সড়কের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজটির সামনের অংশ নিচের দিকে থাকা অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় থাকা দুজনই গুরুতর আহত হয়ে মারা যান। অভিনয়জগতে গাই কাপুলনিক পরিচিত মুখ ছিলেন। ‘রুম ৫১৪’, ‘হ্যাকড’, ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ ও ‘লেবানন’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের বাইরে তার জীবনও ছিল বেশ বৈচিত্র্যময়। বিনোদনজগতে আসার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিশেষ অনুসন্ধান ও উদ্ধার ইউনিটে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কাপুলনিক। পরে হাইফার টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং জেরুজালেমের নিশান নাতিভ অভিনয় শিক্ষাকেন্দ্রে প্রশিক্ষণ নেন। সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষক হিসেবেও কাজ করছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাকে বেসামরিক বিমান পরিবহন পাইলটের প্রশিক্ষণ সম্পন্ন করার সনদ হাতে দেখা যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গাই ছিলেন কৌতূহলী, কর্মচঞ্চল ও দুঃসাহসিক প্রকৃতির মানুষ। জীবনে বারবার নতুন পথ বেছে নিয়েছেন তিনি। তবে কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও জাতীয় পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত পরিস্থিতিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। গাই কাপুলনিক স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd