1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’ প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে সভায় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। এ জন্য উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়ন জরুরি। বিশেষ করে কৃষি ও মৎস্য খাতে প্রযুক্তির প্রয়োগ বাড়াতে উপজেলা প্রশাসন কাজ করবে।

বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd