1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

যাত্রীবাহী বিমানের দুর্ঘটনা ঠেকাতে ইসরাইলি ব্যক্তির বীরত্বের প্রশংসা করলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত বুধবার বলেছেন, দুবাই থেকে তেলআবিবগামী ১৭৪ যাত্রীবাহী একটি বিমানের ককপিটে হাতাহাতির ঘটনায় বড় ধরণের দুর্ঘটনা ঠেকাতে এক ইসরাইলি ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফঙ্ নিউজের উপস্থাপক শন হ্যানিটিকে নেতানিয়াহু বলেন, ‘এটি তার (ওই ইসরাইলি নাগরিক), ভারতীয় পাইলট ও তাদের সহায়তায় এগিয়ে আসা অন্যদের অসাধারণ বীরত্বের ঘটনা। তারা এমন একটি বিপর্যয় ঠেকিয়েছেন, যা বৈশ্বিক বিপর্যয়ে রূপ নিতে পারত।’ ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। মাঝ আকাশে ফ্লাইদুবাইয়ের বিমানটি এক মিনিটের মধ্যে ১৭ হাজার ফুট নিচে নেমে যাওয়ার পর সেটির নিয়ন্ত্রণ নিতে বিমানের ভেতরেই নাটকীয় হাতাহাতি হয় বলে নেতানিয়াহু জানান। ফ্লাইটরাডার ২৪-এর এ তথ্য জানিয়েছে। ভারতীয় নাগরিক স্মিত মাচ্চার নামের পাইলটকে তার সহ-পাইলট কেন আক্রমণ করেছিলেন, তা জানা যায়নি। এ ঘটনায় বিমানটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করতে হয়।

ইসরাইলি ব্যক্তি একজন প্লাম্বার (কলমিস্ত্রী)
নেতানিয়াহুর কার্যালয় প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তেলআবিব বিমানবন্দরে তিনি ওই বিমানের যাত্রীদের সঙ্গে দেখা করছেন। এ সময় রক্তমাখা জামা পরা এক ব্যক্তিকে তিনি জড়িয়ে ধরেন। নেতানিয়াহু বলেন, তাকে জানানো হয়েছে, ওই কলমিস্ত্রী ককপিটে ঢুকে হামলাকারীকে দেখতে পান। এরপর তিনি পেছন থেকে তাকে ধরে টেনে সরিয়ে দেন এবং পাইলটের আসনে বসেন ও নিয়ন্ত্রণদণ্ড টেনে ওপরে তোলেন। ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাকে তাদের জীবন বাঁচাতে হয়েছিল। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় ও সাহসিকতার সঙ্গে কাজটি করেছেন।’ নেতানিয়াহু বলেন, এ ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা স্পষ্ট নয়। বিষয়টি ইরান বা অন্য কোনো পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কি না, কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd