1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

দেশে মুক্তি পাচ্ছে টম ক্রুজের ‘ডিগার’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে সাফল্যের আকাশ ছুঁয়েছেন। নানা চরিত্রে মাতিয়েছেন দর্শককে। এবার একেবারে ব্যতিক্রম রূপে পর্দায় আসছেন টম। ক্ষ্যাপা স্বভাবের এক বুড়োর চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ডিগার’। আজ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাবে দুইবার অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতুর সিনেমাটি। আর একই দিন বাংলাদেশের স্টার সিনেপ্লেঙ্ওে দেখা যাবে ‘ডিগার’। অর্থাৎ ‘বুড়ো’ টম ক্রুজ বাংলাদেশেও আসছেন। ধূসর-সাদা চুল, বিরাট ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ এবং সম্পূর্ণ ভিন্ন শরীরী ভাষায় ‘ডিগার’-এ টম ক্রুজকে দেখে চিনতে পারবেন না অনেকেই। চেনার কথাও নয়। কারণ টম ক্রুজের কথা ভাবতেই চোখের সামনে যে ছবিটা আসে, তার সঙ্গে এর কোনো মিল নেই। ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকরা রীতিমত বিস্মিত তার এই রূপান্তর দেখে। ব্ল্যাক কমেডি জনরার সিনেমাটিতে হাসির আড়ালে লুকিয়ে আছে জলবায়ু সংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। ‘ডিগার’-এ টম ক্রুজের সঙ্গে আরো অভিনয় করেছেন রিজ আহমেদ, জন গুডম্যান, সান্দ্রা হিলার, মাইকেল স্টালবার্গ, জেসি প্লেমনস প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd