1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

পিছিয়ে গেলো ‘আন্ধার’-এর মুক্তির তারিখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দেশের চলচ্চিত্রে বড় ক্যানভাসে নির্মিত হতে যাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’। নির্মাণের ঘোষণা থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। তবে নির্ধারিত সময়ে এটি পর্দায় আসছে না। ছবির মান ও ভিএফএঙ্রে কাজ নিখুঁত রাখতে নির্ধারিত সময়ের পাঁচ মাস পর আগামী বছরের ২৬ মার্চ এটি প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রায়হান রাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ছবি পেছানোর কারণ এবং নতুন মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানান নির্মাতা। ভিডিও বার্তায় রায়হান রাফি বলেন, ‘যে ভিশন নিয়ে সিনেমাটা বানিয়েছি, এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় ধরে শুট করা এবং যত্ন নিয়ে বানানো কাজ। আমি দর্শকদের এমন কিছু দেখাতে চাই, যা তারা আগে কখনও দেখেননি। আমরা চাইলে আগামী ১৬ অক্টোবরেও সিনেমাটি রিলিজ করতে পারতাম। কিন্তু তাতে ভিএফএঙ্ ও পোস্ট প্রোডাকশনের কাজ মানসম্মত হতো না। মানের দিক থেকে দর্শকদের আমি কোনো ধোঁকা দিতে চাই না।’ ছবিটি কেন মুক্তি দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যা দিয়ে রাফী বলেন, ‘ঈদে সবার নানা রকম প্রতিশ্রুতির জায়গা থাকে। এছাড়া কোরবানির ঈদ অনেক দূরে। আমরা ইতোমধ্যে অক্টোবরের রিলিজ ডেট থেকে সরে এসে একটি কথা ভেঙেছি, আর কোনো ডেট মিস করতে চাই না। তাই সবকিছু ভেবে আগামী বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসকেই আমরা সিনেমাটি মুক্তির উপযুক্ত সময় মনে করছি।’ ‘আন্ধার’ সিনেমার মূল গল্প বুনেছেন শাকিব চৌধুরী ও বেজবাবা সুমন। দীর্ঘদিন ভূত নিয়ে গবেষণা ও রেডিওতে জনপ্রিয় ‘ভৌতিস্ট’ শো পরিচালনার অভিজ্ঞতার নির্যাস উঠে আসবে এই চলচ্চিত্রে। এছাড়া চিত্রনাট্য রচনায় তাদের সঙ্গে যুক্ত ছিলেন আদনান আদিব খান। একঝাঁক তারকা শিল্পীর উপস্থিতিতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। বড় আয়োজনের এই চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় ডেবিউ হতে যাচ্ছে নতুন দুই মুখ ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতির।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd