1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

রাজকীয় লুকে ধরা দিলেন ঐশ্বরিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড আইকন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিখ্যাত ফ্যাশন শো-এর মঞ্চে নামিদামি সব আন্তর্জাতিক তারকাদের ভিড়ে রানির মতো র‌্যাম্প কাঁপালেন। আইফেল টাওয়ার ও একোল মিলিটেয়ারের মনোমুগ্ধকর পটভূমিতে আয়োজিত এই জমকালো সন্ধ্যায় শো-এর গ্র্যান্ড ফিনালেতে হেঁটে নজর কাড়েন তিনি। সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাইয়ের পরিকল্পনায় ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন ‘ইয়ারা শুমেকার’-এর শরৎ/শীতকালীন ২০২৬-২০২৭ কালেকশনের একটি কাস্টম ভেলভেট গাউন। থ্রি-ডি ফ্রিঞ্জ এম্ব্রয়ডারি এবং ক্রিস্টাল খচিত কেপসহ এই টু-পিস ভেলভেট গাউনটিতে ছিল গভীর নেকলাইন ও ফিটেড সিলুয়েট, যা তার সৌন্দর্যকে আরও নিখুঁতভাবে ফুটিয়ে তোলে। একইসঙ্গে রাজকীয় আবহ তৈরি করতে গাউনের সঙ্গে রাখা হয়েছিল মুক্তো ও ক্রিস্টালের বর্ডার দেওয়া এক অনন্য কেপ। তবে পোশাক ছাপিয়ে নেটপাড়ায় সবচেয়ে বড় চমক ছড়িয়েছে ঐশ্বরিয়ার নতুন চুলের রঙ! প্যারিসের রাজকীয় মঞ্চেই তিনি প্রথমবার প্রকাশ্যে আনেন তার ‘ফায়ারি রেড’ হেয়ার কালার। সাইড পার্টিংয়ের সফট ওয়েভ চুলে দারুণ মানিয়েছিল তাকে। সঙ্গে ডায়মন্ডের ক্রাউন, মানানসই আংটি, বোল্ড রেড লিপস্টিক আর উইংড আইলাইনারে তাকে যেন রূপকথার খল চরিত্র ‘মেলফিসেন্ট’-এর মতো মায়াবী ও আকর্ষণীয় দেখাচ্ছিল। ঐশ্বরিয়ার এই নতুন রূপ নিয়ে প্রশংসায় ভাসছেন ভক্তদের পাশাপাশি বিশ্বখ্যাত ফ্যাশন পেজগুলো। আন্তর্জাতিক ফ্যাশন ওয়াচডগ ‘ডায়েট সব্য’ তার ছবি পোস্ট করে লেখে, ‘১৯৯৪ সালের এক রাতে যে ডিভার জন্ম হয়েছিল, তিনি আজ ২০২৬-এ দাঁড়িয়েও নিজের সেই মহিমা নিখুঁতভাবে ধরে রেখেছেন!’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ভক্ত আবেগপ্লুত হয়ে মন্তব্য করেছেন, ‘তারা যা-ই করুক না কেন, আপনাকে অপছন্দ করানো সম্ভব নয়!’ অন্য একজন লিখেছেন, ‘এটা আসলে ঐশ্বরিয়ার দুনিয়া, আমরা কেবল এখানে বাস করছি!’ ভক্তদের একাংশ আবার পরিবারকে টেনে এনে রসিকতা করে মনে করিয়ে দেন, ‘জয়া বচ্চনের মনে রাখা উচিত, তিনি ঐশ্বরিয়ার মতো বিশ্বসুন্দরীর শাশুড়ি!’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd