1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে যে সিদ্ধান্ত নিলো বোর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সর্বশেষ এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের হারের পর সমালোচনার মুখে পড়েন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপরই বিসিবিকে মেইল করে জানান, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে চান না তিনি। এদিকে এশিয়ান গেমস থেকেও ব্যর্থতা নিয়ে ফেরার পর গত সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। উপস্থিত ছিলেন নারী বিভাগের চেয়ারম্যানও। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি। কারণ আগামী নভেম্বর মাসে আমাদের একটা ইমার্জিং নেশনস কাপ টুর্নামেন্ট আছে। সেখানে জাতীয় দল থাইল্যান্ডে খেলতে যাবে। আমরা একটু সময় নিচ্ছি।’ বাবু জানান চেইন অব কমান্ড ব্রেক হয়েছে, ‘একটা মেইল দেওয়া তো আর সমাধান না। তবে মেইল দেওয়ার আগে বা মিডিয়ায় কথা বলার আগে আমাদের সাথে কথা বললেই জিনিসটা অনেক সহজ হতো। চেইন অব কমান্ড ঠিক থাকত কিন্তু এখানে এটা ব্রেক হয়েছে।’ তিনি আরও বলেন, ‘(অধিনায়কত্ব) ছাড়ার আগে আমাদের সাথে আলাপ করতে পারতো যে কীভাবে সমাধান করা যায়। সেই জিনিসটা সে (জ্যোতি) করেনি। খুবই দুঃখজনক। সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে।’ নারী বিভাগের চেয়ারম্যান বললেন, ‘আমাদের বোর্ড সভাপতিও বলেছেন, অন্তত তোমার চেয়ারম্যানের সাথে পরামর্শ করতে পারতা। যতই চাপে থাকুক না কেন হয়ত সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন মন্তব্য দেখে ত্যক্ত-বিরক্ত হয়ে ছেড়েছে। কিন্তু ছাড়ার আগে আমাদের সাথে আলাপ করতে পারতো যে কীভাবে সমাধান করা যায়। সেই জিনিসটা সে (জ্যোতি) করেনি। খুবই দুঃখজনক।’

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd