1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে হারাল স্পেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ওয়েম্বলিতে প্রথমবার খেলতে নেমেই দ্বিতীয় মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দিয়েছিলেন লামিন ইয়ামাল। তবে প্রথমার্ধেই চার মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে ফিরে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর হ্যারি কেইনের পেনাল্টি মিসের সুযোগ কাজে লাগিয়ে দুই বদলি খেলোয়াড়ের গোলে জয় নিশ্চিত করে স্পেন। গত শনিবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারায় বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজেদের অপরাজেয় যাত্রা ৩৯ ম্যাচে নিয়ে গেল লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেইহির ভুল কাজে লাগান ইয়ামাল। বল কেড়ে নিয়ে বঙ্ েঢ়ুকে গোলরক্ষককে পরাস্ত করে মাত্র দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন বার্সেলোনার এই তরুণ তারকা। তবে ৩৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড। এর চার মিনিট পর মার্ক কুকুরেইয়ার ভুলে হ্যারি কেইনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি পায় ইংল্যান্ড। কিন্তু কেইনের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৫৫তম মিনিটে মাঠে নামা অ্যালেঙ্ বায়েনা চার মিনিট পরই গোল করে স্পেনকে সমতায় ফেরান। ৭৪তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের গোলে এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। ম্যাচে দুই দলই আক্রমণে ছিল কাছাকাছি অবস্থানে। স্পেনের ১৫ শটের পাঁচটি লক্ষ্যে ছিল, আর ইংল্যান্ডের ১৩ শটের মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে। এই জয়ে স্পেনের অপরাজিত ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো। প্রতিযোগিতামূলক ফুটবলে দলটির সর্বশেষ হার ছিল ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd