1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

নারীদের ধারাবাহিক ব্যর্থতার পর জরুরি সভায় বসছে বিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এশিয়া কাপের পর এশিয়ান গেমসও হতাশায় শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল নিগার সুলতানা জ্যোতিরা। তবে সেই পাকিস্তানের বিপক্ষেই ৩১ রানে হেরে পদকের স্বপ্নভঙ্গ হয়েছে। এমন হারের পর খালি হাতেই ফিরতে হচ্ছে নারী দলকে। ধারাবাহিক ব্যর্থতার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে ক্রিকেটারদের সামর্থ্য নিয়েও। শোনা যাচ্ছে, নারী ক্রিকেটকে ঢেলে সাজাতে চায় বিসিবি। বিশেষ করে কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রধান কোচ, ব্যাটিং কোচ কিংবা ফিল্ডিং কোচ, প্রতিটি ইউনিটেই নতুন করে নিয়োগ হতে যাচ্ছে। এরই মধ্যে জ্যোতি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় নতুন অধিনায়কও পেতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি ক্রিকেট দল। এরই মধ্যে জানা গেল, নারী দলের এশিয়ান গেমস ব্যর্থতার রিপোর্টও করা হচ্ছে বলে জানতে পেরেছে। বিসিবি পরিচালক সিরাজউদ্দিন আলমগীর নারীদের খেলা মাঠে বসে দেখেছেন। দেশে ফিরে সরাসরি বিসিবি সভাপতিকে অবহিত করবেন তিনি। আগামী শনিবার জরুরি সভায় বসার কথা রয়েছে বিসিবির। সেখানে মেয়েদের আসন্ন অস্ট্রেলিয়া সফর এবং অধিনায়কত্ব ইস্যুও এজেন্ডায় থাকছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd