সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাইকগাছায় অনুমোদন বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ; দুই বিক্রেতাকে জরিমানা   

প্রতিনিধি: / ২৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি: পাইকগাছার দুই পশু খাদ্য বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।  উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা ঘোষ পাড়ার মৎস্য ও পশু খাদ্য বিক্রয়ের দোকানে অনুমোদন বিহীন নিষিদ্ধ মৎস্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়োটিক গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুটি দোকানে অভিযোগের সত্যতা পান। পরে লাইসেন্স বিহীন এন্টিবায়োটিক বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ ও পশু খাদ্য আইন -২০১০ এর আওতায় বিক্রেতা শুভাশীষ দাশ(৩৩) ও প্রান্ত ঘোষ (২৫) কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস ও পেশকার মোহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর