1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

হারের পরও যে প্রাপ্তি দেখছেন শান্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। জোহানেসবার্গে হারলেও প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছিল টাইগাররা। এ ছাড়া পেসারদের পারফরম্যান্সও আপ টু দ্য মার্ক ছিল। ফলে হারলেও এই টেস্ট থেকে প্রাপ্তি দেখছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমড়া বিশেষ করে প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছি, তাতে আমি খুবই খুশি। সাধারণত এমন পরিস্থিতিতে আমড়া টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পাই না। কিন্তু এবার এটা আমাদের জন্য অনেক বড় ইতিবাচক দিক ছিল। গত কয়েক বছরে আমার মনে হয়, আমাদের ফাস্ট বোলাররা অসাধারণ কাজ করছে। আর এটাই অনেক পরিবর্তন এনেছে।’ প্রথম ইনিংসে ৪০০ রান করার পরও ম্যাচ জিততে না পারার কারণ হিসেবে শান্ত বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের সেরা দলের বিপক্ষে খেললে, খুব বেশি ভুল করা যাবে না। বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। আমড়া অনেকগুলো নো-বল করেছি এবং ক্যাচও ফেলেছি। আমার বিশ্বাস, এই ভুলগুলোর কারণেই আমড়া ম্যাচটি হেরেছি। এমন ভুল হতেই পারে। কিন্তু যখন আমড়া বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলি, তখন আমাদের এমন ভুল করা চলবে না।’ হারের হতাশার মধ্যেও দলের ব্যাটিং নিয়ে ইতিবাচক শান্ত, ‘আমার মনে হয়, আমড়া যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয় যেভাবে খেলেছে, তা খুবই ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুব খুশি। আমি আশা করি, এই আত্মবিশ্বাস আমাদের পরবর্তী ম্যাচেও ধরে রাখতে সাহায্য করবে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd