মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর দ্য হান্ড্রেডের দল এমআই লন্ডনের কোচের পদ ছাড়তে যাচ্ছেন কাইরন পোলার্ড। গৎ আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন সাবেক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। এমআই লন্ডন মূলত ওভাল ইনভিনসিবলসের নতুন নাম। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ দলটির ৪৯ শতাংশ মালিকানা নেওয়ার পর নাম পরিবর্তন করা হয়। পোলার্ড জানুয়ারিতে দলটির কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গৎ ২৪ অক্টোবর মুম্বাই ইন্ডিয়ান্স ২০২৭ আইপিএল মৌসুমের জন্য পোলার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি দলটির ব্যাটিং কোচ ছিলেন। মাহেলা জয়াবর্ধনের জায়গায় দায়িত্ব পেয়েছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক ২০১০ সাল থেকে। খেলোয়াড়ি জীবনের পরও দলটির কোচিংয়ে যুক্ত ছিলেন তিনি। নতুন দায়িত্বে তার প্রথম কাজ হবে আইপিএল ২০২৭-এর আগে দল গঠন ও খেলোয়াড় ধরে রাখার পরিকল্পনা চূড়ান্ত করা।