Dhaka ০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুধু মৃত্যুগুলো

  • Reporter Name
  • Update Time : ০৭:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ২৭৬ Time View
জিয়া সাঈদ
ভস্ম থেকে উঠে
আবার ফিনিক্সের গল্প বলবে এ-শহর
এই যে ভাঙ্গা ভাঙ্গা ফটক
এখানে ওখানে ছাই
সারি সারি গাড়ির কঙ্কাল
বিক্ষত স্টেশন স্থাপনা –
কোথাও কোনো ধ্বংসের চিহ্ন থাকবে না
খুব বেশি দিন
শুধু মৃত্যুগুলো মৃত্যুই থেকে যাবে
কোনো কোনো বাড়ির বাতাসে
কলজে পোড়া গন্ধ উড়বে
দিনের পর দিন বছরের পর বছর….
Tag :
About Author Information

শুধু মৃত্যুগুলো

Update Time : ০৭:০৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
জিয়া সাঈদ
ভস্ম থেকে উঠে
আবার ফিনিক্সের গল্প বলবে এ-শহর
এই যে ভাঙ্গা ভাঙ্গা ফটক
এখানে ওখানে ছাই
সারি সারি গাড়ির কঙ্কাল
বিক্ষত স্টেশন স্থাপনা –
কোথাও কোনো ধ্বংসের চিহ্ন থাকবে না
খুব বেশি দিন
শুধু মৃত্যুগুলো মৃত্যুই থেকে যাবে
কোনো কোনো বাড়ির বাতাসে
কলজে পোড়া গন্ধ উড়বে
দিনের পর দিন বছরের পর বছর….