প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৪, ৭:০৮ এ.এম
শুধু মৃত্যুগুলো
জিয়া সাঈদ
ভস্ম থেকে উঠে
আবার ফিনিক্সের গল্প বলবে এ-শহর
এই যে ভাঙ্গা ভাঙ্গা ফটক
এখানে ওখানে ছাই
সারি সারি গাড়ির কঙ্কাল
বিক্ষত স্টেশন স্থাপনা -
কোথাও কোনো ধ্বংসের চিহ্ন থাকবে না
খুব বেশি দিন
শুধু মৃত্যুগুলো মৃত্যুই থেকে যাবে
কোনো কোনো বাড়ির বাতাসে
কলজে পোড়া গন্ধ উড়বে
দিনের পর দিন বছরের পর বছর....
zahidit.com