1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

রিয়ালেই থাকছেন গুলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তরুণ তুর্কি তারকা আরদা গুলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন ২১ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাকে ঘিরে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনাও সাজাচ্ছে রিয়াল। ২০২৩ সালের জুলাইয়ে ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন গুলার। ক্লাবটির হয়ে চার মৌসুমে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন তিনি। জিতেছেন পাঁচটি শিরোপা। তুরস্ক জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৮ ম্যাচ। চুক্তি নবায়নের পর উচ্ছ্বাস প্রকাশ করে গুলার বলেন, ‘প্রথমবার রিয়াল মাদ্রিদের জার্সি পরার সময়ই জানতাম, আমি বিশাল এক ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আজও সেই গর্ব ও আনন্দ অনুভব করছি, তবে এখন দায়িত্ব আরও বেশি।’ ক্লাবটির হয়ে আরও অনেক বছর খেলতে চান গুলার। তার লক্ষ্য, আরও শিরোপা জেতা এবং রিয়ালের ইতিহাসে নিজের ছাপ রেখে যাওয়া। চুক্তি নবায়নের খবরে সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফরাসি তারকা লিখেছেন, ‘ধন্যবাদ, আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারব।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd