1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

যায় দিন মেঘদূত যায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
জিয়া সাইদ
এমনও দিন গেছে
মণির ময়ূখে সমস্ত দুপুর
আমরা একে অন্যকে দেখতাম
দৃষ্টের সমগ্র নিয়ে
আমি ফিরতাম
তুমি ফিরতে
তবু বলতে সন্ধ্যায় –
বিকেলটা এত দীর্ঘ যেন
কতদিন দেখিনি তোমায়
অথচ এখন
দিনের পর দিন – কত দুপুর সন্ধ্যা
ছাই হয়ে যায়
ছাইমাখা মেঘদূত যায়
কেবলই যায়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd