1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

মোরেলগঞ্জের রামচন্দ্রপুরে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
এম.পলাশ শরীফ ও নাজমুল, চিফ রিপোর্টার:  মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে দিনমজুর পরিবারের বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে।

ভুক্তভোগী দিনমজুর হারুণ মোল্লার স্ত্রী রুবি বেগমের বলেন, ঘটনার রাতে কয়েকজন পুলিশ সদস্য তাঁর স্বামী হারুন মোল্লাকে খুঁজতে বাড়িতে আসেন। কয়েক দিন আগে মারপিটের কোন ঘটনা ঘটেনি। অথচ সেই হয়রানিমূলক মামলায় তাকে গ্রেফতার করতে আসেন। পরে স্বামীকে নিয়ে যাওয়া হলে তিনিসহ পরিবারের সকলে পুলিশের সঙ্গে যান। সেখান থেকে বাড়িতে ফিরে এসে বসতঘরের পেছনের পশ্চিম পাশের বারান্দায় আগুন জ্বলতে দেখেন এবং ইউসুফ আলী ও রেজাউল কবির হারেজ দৌড়ে পালিয়ে যান বলে রুবি বেগম জানিয়েছেন। এ সময় তাঁর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে রেজাউল কবির হারেজ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, একটি মারপিট মামলায় হারুন মোল্লাকে  শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তবে, বসতঘরে আগুনের বিষয়টি তার জানা নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd