1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ভারতে নর্দমায় গাড়ি পড়ে শিশুসহ নিহত ৮

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় একটি গাড়ি নর্দমায় গাড়ি পড়ে গিয়ে একই পরিবারের সাত সদস্য ও গাড়ির চালকসহ মোট আটজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ ও তিন শিশু রয়েছে। তারা সবাই গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। পরে উদ্ধারকারী দল গাড়িটি নর্দমা থেকে তুলে আনে। চিকিৎসকরা গাড়ির ভেতরে থাকা আটজনকেই মৃত ঘোষণা করেন। আগর মালওয়ার পুলিশ সুপার দিলীপ সোনি জানান, পরিবারটি ওড়িশা থেকে উজ্জয়িনী গিয়েছিল। সেখান থেকে নালখেদা যাওয়ার জন্য তারা একটি ট্যাঙ্ িভাড়া করেছিল। মন্দিরের কাছে নর্দমার পানি বেড়ে যাওয়ায় গাড়িটি স্রোতে ভেসে যায়। জেলা কালেক্টর শের সিং মিনা জানান, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে মন্দিরের সামনের নর্দমায় পানির স্তর বেড়ে যায় এবং গাড়িটি ভেসে যায়। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ করেন। তারা নর্দমার ওপর একটি সেতু নির্মাণসহ এলাকার নিরাপত্তা ও উন্নয়নের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd