1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

পাকিস্তানে পুলিশ স্থাপনায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। গতকাল শনিবার এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এএফপির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত শুক্রবার একটি বিস্ফোরকবোঝাই গাড়ি পুলিশ স্থাপনায় ঢুকিয়ে দেন হামলাকারী। ওই সময় কর্মকর্তারা ও তাদের পরিবারের সদস্যরা একটি মসজিদে নামাজ পড়ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। খাইবার পাখতুনখো প্রদেশের কোহাত জেলার ওল্ড পুলিশ লাইন্স গেটে বিস্ফোরকভর্তি একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর এক ‘সন্ত্রাসী’ও নিহত হয়েছে। বিস্ফোরণের ফলে পুলিশ কম্পাউন্ডের ভেতরের মসজিদের বাইরে একটি গর্তের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd