1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

মোরেলগঞ্জে জমিতে ধান রোপনে  হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমির বিরোধে হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ প্রতিবাদ সভা করেছেন স্থানীয় গ্রামবাসীরা।    (১৯ সেপ্টেম্বর শনিবার) দুপুর ১২টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী এলাকায় বিক্ষোভ  শেষে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বানিয়াখালী গ্রামের কৃষক আয়ুব আলী খান ও তার ভাই আবু হানিফ খানের ৩ বিঘা ফসলী জমি দীর্ঘ ৩০ বছর ধরে একই গ্রামের প্রভাবশালী রুস্তুম খান দখল করে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন শালিশ বৈঠকের মাধ্যমে কৃষক আয়ুব আলী খানের উক্ত জমি পরিমাপ করে ফিরেয়ে দখল বুঝিয়ে দেয়। কিন্তু প্রভাবশালী রুস্তুম আলী খান স্থানীয়দের শালিশ বৈঠকের সিদ্ধান্ত না মেনে ওই জমির মধ্যে থাকা কিছু অংশে পুনরায় বীজ রোপন করেন। এ সময় বাঁধা দিলে গত ৮ সেপ্টেম্বর সকালে রুস্তুম আলী খান ও তার ছেলে লোকজন নিয়ে এসে কৃষক আয়ুব আলীকে মারপিট করে এবং স্থানীয় বিএনপির লোকজনকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ক্ষোভে ফুসে উঠেন।
বিক্ষোভ থেকে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, ভুক্তভোগী কৃষক আয়ুব আলী খান, আবু হানিফ খান, স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদার, মতিয়ার রহমান আকন, আলী হোসেন হাওলাদার সহ একাধিকরা বলেন, রুস্তুম আলী খানের বির্তকিত কর্মকান্ডে এলাকার শান্তিপ্রিয় মানুষকে অশান্ত করে তুলছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ অপরাধের সাথে জড়িত থেকে সাধারণ মানুষকে হয়রানি করেছে। আমরা উর্দ্ধতন প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক বিচারের দাবি জানাই।
এ বিষয়ে রুস্তুম আলী খানের ছেলে হাকিম খান বলেন, জমি পরিমাপ না করে অমাদের জমিতে জোরপূর্বক ধান রোপন করছিলো। তাদেরকে কোন মারপিট করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd