1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনাল আবার খেলতে চায় আর্জেন্টিনা, ৮০ হাজার অনলাইন পিটিশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: বিশ্বকাপ ফাইনালের বাঁশি অনেক আগেই বেজে গেছে, ট্রফিও উঠেছে স্পেনের হাতে। কিন্তু বিতর্কের শেষ নেই। রেফারির একাধিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে এবার ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে অনলাইন পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ইতোমধ্যেই এতে স্বাক্ষর করেছেন প্রায় ৮০ হাজার মানুষ। যদিও ফিফার নিয়ম অনুযায়ী এমন দাবির কোনো আইনি ভিত্তি নেই।গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে শিরোপাধারী আর্জেন্টিনা ১-০ গোলে স্পেনের কাছে হেরে যায়। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঈযধহমব.ড়ৎম-এ এই পিটিশনটি শুরু করেন আর্জেন্টিনার সমর্থক গিসেলা সানচেজ। পিটিশনে দাবি করা হয়েছে, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা অন্যায়ভাবে আর্জেন্টিনার বিপক্ষে গেছে। তাই ফিফার কাছে বিশ্বকাপ ফাইনালটি পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পিটিশনটিতে ৭৯ হাজার ৩৫১টি স্বাক্ষর জমা পড়েছে। তবে এই উদ্যোগের ভিত্তিতে ফিফাকে ফাইনাল পুনরায় আয়োজন করতে বাধ্য করার কোনো আইনি সুযোগ নেই। এ বিষয়ে ফিফাও এখন পর্যন্ত কোনো ধরনের পর্যালোচনার ইঙ্গিত দেয়নি। অবশ্য ২০২৬ বিশ্বকাপ চলাকালীন এটাই প্রথম এমন অনলাইন পিটিশন নয়। এর আগে স্পেন ও ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ পুনরায় আয়োজনের দাবিও উঠেছিল। সে ম্যাচে লামিনে ইয়ামালের ওপর ফাউলের পর স্পেনকে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হলে কিছু সমর্থক রিপ্লের দাবি তুলেছিলেন। তবে সেই পিটিশনেরও টুর্নামেন্টে কোনো প্রভাব পড়েনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd