1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার): কক্সবাজারের কুতুবদিয়ায় মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন ফাতেমা পান্নার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষিকাকে বিদায় জানাতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শাহীন ফাতেমা পান্না তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মকাল তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে প্রিয় হয়ে ওঠেন।

তিনি বর্তমানে উত্তর বড়ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার কথা স্মরণ করেন। তারা নতুন কর্মস্থলেও তাঁর সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় শাহীন ফাতেমা পান্নাকে বিদায় জানান। এ সময় বিদ্যালয়জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd