1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি:  বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে বাগেরহাটে অনলাইন সংবাদমাধ্যম NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অতিথিদের বক্তব্য শেষে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলা তথ্য কর্মকর্তা মো. মইনুল হাসান। বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ সভাপতি এস. এম. রাজ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, জাতীয় সাংবাদিক সংস্থা বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সুজনের জেলা সাধারণ সম্পাদক এস. কে. হাসিব, ছাত্রশিবিরের জেলা সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল রুমান, ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলে NPB News-এর প্রথম বছরের পথচলাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও পেশাদার, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে NPB News-এর বাগেরহাট জেলা প্রতিনিধি জী এম নূরুল হুদা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সত্য তুলে ধরার অঙ্গীকার। সমাজের অসংগতি, মানুষের দুর্ভোগ, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষভাবে তুলে ধরাই সংবাদকর্মীদের দায়িত্ব।।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd