1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন ম্যাকলমোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফিলিস্তিন ইস্যু নিয়ে সরগরম আমেরিকান সংগীতাঙ্গন। ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার জেরে এড শিরানের মিউজিক ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র‌্যাপার ম্যাকলমোর। এ ঘটনায় শিরানের সফরসঙ্গীদের আরও কয়েকজন সরে দাঁড়িয়েছেন। এদিকে বিষয়টি নিয়ে অভিযোগের তির এড শিরানের বিরুদ্ধে যাচ্ছিল। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ট্যুর থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মোটেও তার নয়। বরং আয়োজক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এটি। এই আলোচনা-সমালোচনার মধ্যেই বড় ঘোষণা দিলেন ম্যাকলমোর। জানালেন, তিনি ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার সহায়তা দেবেন। এই সহযোগিতা কাজে বিলিয়নিয়ার রবার্ট ক্রাফটকেও সমপরিমাণ অর্থ দান করার আহ্বান জানিয়েছেন তিনি। ক্রাফট মূলত জিলেট স্টেডিয়ামের মালিক; যেখানে এড শিরানের পরবর্তী কনসার্ট হওয়ার কথা। তবে ম্যাকলমোরের আহ্বানের বিপরীতে ক্রাফটের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সেপ্টেম্বরের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এড শিরানের কনসার্টে মঞ্চে উঠে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন ম্যাকলমোর। সঙ্গে ছিল রাজনৈতিক বক্তব্য। এ নিয়ে সমালোচনায় পড়েন র‌্যাপার। তাকে বাদ দেওয়া হয় সফর থেকে। এ ঘটনায় রবার্ট ক্রাফটকেও দায়ী করেছেন ম্যাকলমোর। তার দাবি, ক্রাফট অন্য স্টেডিয়াম মালিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের ভেন্যুতে ম্যাকলমোরকে পারফর্ম করতে না দেওয়ার জন্য রাজি করিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাকলমোর জানান, এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া তার পুরো নিট আয় ফিলিস্তিনকে সহায়তাকারী ছয়টি সংগঠনকে দেওয়া হবে। সবার উদ্দেশে আবার একই স্লোগান দিয়ে ম্যাকলমোর বলেন, ‘খবরের শিরোনাম একসময় অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা খবরের সঙ্গে সঙ্গে সরে যাবেন না। ফ্রি প্যালেস্টাইন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd