1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

যৌনতা ও শরীরচর্চা নিয়ে করণের প্রশ্নে অক্ষয়ের মজার উত্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র নতুন পর্বের প্রোমো প্রকাশের পর দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এবারের পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেতা-রাজনীতিবিদ রবি কিষান। প্রোমোতে দুই তারকার হাস্যরসাত্মক কথোপকথনের পাশাপাশি অক্ষয়ের একটি মন্তব্যও আলোচনায় এসেছে।
প্রোমোর শুরুতে অক্ষয় কুমারকে ‘রক্তে পাঞ্জাবি এবং বলিউডের আইকন’ হিসেবে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর। এরপর রবি কিষানকে মঞ্চে স্বাগত জানিয়ে মজার ছলে ‘বিহারের ব্র্যাড পিট’ বলে সম্বোধন করেন তিনি। অনুষ্ঠানে রবি কিষান নিজের জনপ্রিয় সংলাপ ‘জিন্দেগি ঝান্ডওয়া, ফির ভি ঘমান্ডওয়া’ বলে দর্শকদের আনন্দ দেন।
প্রোমোর সবচেয়ে আলোচিত অংশটি আসে অক্ষয় কুমারের সঙ্গে করণের কথোপকথনের সময়। অক্ষয়ের নিয়মিত শরীরচর্চা ও কঠোর জীবনযাপন নিয়ে মজা করতে গিয়ে করণ তাকে একটি প্রশ্ন করেন। এক বছরের জন্য যৌনতা থেকে বিরত থাকা কিংবা একই সময়ের জন্য শরীরচর্চা বন্ধ রাখা, এই দুটি বিকল্পের মধ্যে কোনটি বেছে নেবেন অভিনেতা?
করণের প্রশ্নের জবাবে রসিকতা করে অক্ষয় বলেন, ‘শারীরিক মিলনই সেরা ওয়ার্কআউট।’ তার এই মন্তব্যে প্রোমোর মুহূর্তটি হাস্যরসে ভরে ওঠে।
এদিকে অনুষ্ঠানে রবি কিষানকে অতিথি হিসেবে আনার প্রস্তাব যে অক্ষয় কুমারের কাছ থেকেই এসেছিল, সেটিও জানান করণ জোহর। পাশাপাশি রবির জনপ্রিয় হুক স্টেপ করে দেখান অক্ষয়।
প্রোমোতে দুই তারকার প্রাণবন্ত উপস্থিতি, হাস্যরস ও কথোপকথন দর্শকদের মধ্যে নতুন পর্বটি দেখার আগ্রহ বাড়িয়েছে। এখন অপেক্ষা অনুষ্ঠানটির পূর্ণ পর্ব প্রকাশের।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd