1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ, আহত ২ 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পিরোজপুর প্রতিনিধি:  পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে দুই যুবক ও তাদের এক বন্ধুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহারাজ (২৫), বিল্লাল মোল্লা (২৪) । ঘটনার পর আহতদের পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে পিরোজপুর সদর থানাধীন শারিকতলা ইউনিয়নের কাজী অফিসের সামনে পাকা সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করেন সোবাহান হাওলাদার (৫২)। তিনি শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেশরতা এলাকার বাসিন্দা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে সোবাহান হাওলাদার দাবি করেন, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ তার ছেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার ছেলে মহারাজ ও বিল্লাল মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এতে মহারাজের মাথা ও পায়ে এবং তার বন্ধু বিল্লাল মোল্লার হাতে গুরুতর জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আহতদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

এ ঘটনায় অভিযোগপত্রে কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগে উত্থাপিত এসব তথ্যের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশি তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd