বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। তার অনুপস্থিতিতে সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়ার কথা এইডেন মার্করামের। বাভুমার চোটের কারণে দক্ষিণ আফ্রিকার সামনে এখন চার নম্বর ব্যাটার খুঁজে নেওয়ার চ্যালেঞ্জ। টনি ডি জর্জি দলের রিজার্ভ ব্যাটার হিসেবে রয়েছেন। বাভুমার জায়গায় সরাসরি তাকে খেলানো হতে পারে। তবে বাংলাদেশের বিপক্ষে আগামী মাসের সাদা বলের সিরিজের দল ঘোষণার দিন একজন অতিরিক্ত খেলোয়াড়ের নামও ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা।