1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

তোপের মুখে ভারতীয় কোচিং প্যানেল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

যুক্তরাজ্য সফরে ভারতের লাগাতার ব্যর্থতায় তোপের মুখে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। এতে কোচদের রাখা-না রাখা নিয়েও ভাবতে হচ্ছে বোর্ডকে। গৌতম গম্ভীরের নেতৃত্বে প্যানেলে থাকা কোচদের ভাগ্য নির্ধারণে সভায় বসবে বিসিসিআই। ক্রিকবাজ জানিয়েছে, আগামী মাসের শুরুতেই কোচদের ভাগ্য নির্ধারণে বৈঠকে বসবে ভারতীয় বোর্ড। কোচিং প্যানেল ও সাপোর্ট স্টাফের সদস্যদের চুক্তির বিষয়ে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাজ্য সফর বিভীষিকার মতোই ছিল ভারতের জন্য। আয়ারল্যান্ডে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে একই ফরম্যাটে সিরিজ হারে ৪-০ ব্যবধানে। শ্রেয়াস আইয়ার অধিনায়ক হওয়ার পর এটিই ছিল দলের প্রথম এসাইনমেন্ট। এছাড়া সুবিধা করতে পারেনি ওয়ানডে ফরম্যাটেও। ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে শুবমান গিলের দল। সহকারী কোচ রায়ান টেন ডেসকাট নিজেই দায়িত্ব ছাড়তে চাইছেন। অন্যান্য কোচদেরও যেতে হচ্ছে আতশি কোচের নিচে। বিশেষ করে ফিল্ডিং কোচ টি দিলিপের কাজে সন্তুষ্ট নয় বোর্ড। গোটা সফরেই ভারতের ফিল্ডিংয়ে দেখা গেছে দৃষ্টিকটু সব ভুল। তবে প্রধান কোচ হিসেবে গম্ভীরের ওপরই আস্থা রাখছে ভারত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd