1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কুতুবদিয়ায় কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুতুবদিয়া প্রতিনিধি: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের আওতায় কক্সবাজারের কুতুবদিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।

কর্মশালায় গ্রাম আদালতের মাধ্যমে দ্রুতসহজ ও স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেনগ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলমপুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুকসহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমানসাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম এবং কক্সবাজার বেতার বার্তার প্রতিনিধি আবুল কাশেম। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাজনপ্রতিনিধিএনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd