Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে সঠিক তেল ব্যবহার করবেন যেভাবে

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ১৭৮ Time View

স্বাস্থ্য: স্বাস্থ্যকর খাবারের জন্য সঠিক তেল ব্যবহার ভীষণ জরুরি। সাধারণ তেলের চাইতে অলিভ অয়েল, তিলের তেল বা সরিষার তেল ব্যবহারে অটুট থাকে খাবারের পুষ্টিগুণ। তিলের তেল ও অলিভ অয়েল মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের উৎস। এই দু’ধরনের তেলেই ‘ব্যাড ফ্যাট’ এর পরিমাণ অনেক কম। তবে সব তেলেই কিন্তু ফ্যাট থাকে অনেক বেশি পরিমাণে। আর ফ্যাট যত কম পরিমাণে খাওয়া যায়, ততই স্বাস্থ্যের জন্য ভালো। তবে সরিষার তেল বা রিফাইনড অয়েলের চেয়ে অলিভ অয়েল, তিলের তেল ও রাইসব্রান অয়েলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে। তেলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ বেশি হলে তা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে হার্টের নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। সাধারণ তেলের তুলনায় অলিভ অয়েল বা তিলের তেলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি পরিমাণে থাকে। ফলে এই তেল হার্টের জন্য ভালো। শুধু তাই নয়, এগুলো হার্টের অসুখ প্রতিরোধেও কার্যকর। তাই রোজকার রান্নাতে এই তেল স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। তবে, কোনও তেলই অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা ঠিক নয়। রান্নায় পরিমিত তেল ব্যবহার করুন। তথ্য: রিডার্স ডাইজেস্ট

Tag :
About Author Information

খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে সঠিক তেল ব্যবহার করবেন যেভাবে

Update Time : ০১:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫