Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধে কঠোর অবস্থান, বললেন স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ২৭ Time View

স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনাচার বন্ধে সরকারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৯ মার্চ) পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ‘১৭তম এশিয়া ফার্মা এক্সপো’-তে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে নানা ধরনের সমস্যা বিদ্যমান থাকলেও তা কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি বিশেষ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভেন্টিলেটর সংকটের বিষয়টি তুলে ধরে জানান, “১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে। স্বাস্থ্যখাতে সব জায়গায় সমস্যা রয়েছে, সবাই মিলে এগিয়ে আসতে হবে।”

ভেন্টিলেটর সংকট মোকাবিলায় কিছু উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, বেসরকারি অনুদান হিসেবে পাওয়া পাঁচটি ভেন্টিলেটরের মধ্যে চারটি রাজশাহীতে পাঠানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি টিকাদান কর্মসূচি নিয়েও কথা বলেন। তার ভাষায়, “গত ৮ বছরে হামের টিকা দেওয়া হয়নি, ফলে এর প্রকোপ বেড়েছে।” তিনি জানান, এ খাতে ৬০৪ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আইসিইউ সুবিধা প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা জোরদার থাকবে।

Tag :
About Author Information

স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধে কঠোর অবস্থান, বললেন স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ১২:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬