মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি : মির্জাগঞ্জ উপজেলার ৫ নং কাকড়া বুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মহাসড়ক সংলগ্নে ২০২৫ ইং সালে প্রতিষ্ঠিত উত্তর কাকড়া বুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মো: আল আমিন মৃধার ছেলে মো: আলিফ মৃধা ১১) ও মো: খোকন মৃধার ছেলে মো: ইয়াসিন হাওলাদারের (১১) নাজেরা শেষ হলে দু জন কে হিফজ সবক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন, ছাত্র/ ছাত্রী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহ তমিম হাফেজ মাওলানা মীর মো: মাসুম বিল্লাহ।