1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দীর্ঘ নয় মাস পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে এতদিন অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাসেই কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি। তবে এখনও চলছে তার কেমোথেরাপি। ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার পরিকল্পনার কথা জানান তানিয়া বৃষ্টি। লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে। এখন চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে। আরও দুই মাস চিকিৎসা চলার পর কিছু পরীক্ষা করা হবে। এরপর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত জানাবেন চিকিৎসক। অভিনয়ে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, তার ইচ্ছা আছে চলতি মাস থেকেই কাজ শুরু করার। এ নিয়ে কথাবার্তাও চলছে। তবে ঠিক কবে থেকে শুটিং শুরু করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। দীর্ঘ সময় শুটিং থেকে দূরে থাকার কারণও জানান অভিনেত্রী। তিনি বলেন, অসুস্থতার কারণেই প্রায় নয় মাস কাজ করতে পারেননি। তখন শারীরিক অবস্থা আরও খারাপ ছিল। এখন অনেকটাই ভালো অনুভব করায় ভেবেচিন্তে আবার কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের ভালোবাসাকেও অভিনয়ে ফেরার অন্যতম অনুপ্রেরণা হিসেবে দেখছেন তানিয়া। যারা তাকে ভালোবাসেন, পাশে থাকেন এবং তার অভিনয়ে ফেরার অপেক্ষায় আছেন, তাদের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অসুস্থতার সময়ে যারা দোয়া করেছেন, নিয়মিত খোঁজ নিয়েছেন এবং সাহস জুগিয়েছেন- লাইভের শেষ দিকে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। এদিকে অভিনয়ে ফেরার অপেক্ষায় থাকা তানিয়া বৃষ্টির হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ। রায়হান খান পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd