1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

নকআউট পর্বে মেসির আর্জেন্টিনাকে পেয়ে যা বললেন কেপ ভার্দে কোচ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পেন ও উরুগুয়ের পর এবার সৌদি আরবকে রুখে দিয়ে ইতিহাস গড়লো কেপ ভার্দে। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে হিউস্টনে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ৩২ বা দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে আফ্রিকার এই ছোট্ট দেশটি।নকআউট পর্বের ঐতিহাসিক এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ঐতিহাসিক এই অর্জনের পর সংবাদ সম্মেলনে নিজের দেশের পতাকা জড়িয়ে হাজির হন কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, ফুটবল দুনিয়ায় যিনি ‘বুবিস্তা’ নামেই বেশি পরিচিত।উচ্ছ্বসিত এই কোচ সাংবাদিকদের বলেন, ‘অনুভূতিটা এখনো একদম তাজা। অবশ্যই আমরা এই পর্যন্ত আসার স্বপ্ন দেখেছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে এটা সম্ভব।

’গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে, সবকটি ড্র করে নকআউটে পা রাখা কেপ ভার্দের কোচ আরও যোগ করেন, ‘আমাদের ছেলেরা পুরো বিশ্বকে নিজেদের সামর্থ্য দেখানোর জন্য মুখিয়ে ছিল। পরের রাউন্ডে যেতে পেরে আমরা ভীষণ গর্বিত।
আমরা হয়তো একটি ছোট দেশ, কিন্তু নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করি।’আগামী ম্যাচে মিয়ামিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। শক্তিশালী এই প্রতিপক্ষকে নিয়ে বুবিস্তা বলেন, ‘আর্জেন্টিনার মতো দলের বিরুদ্ধে লড়াই করতে পারাটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। আর্জেন্টিনার সঙ্গে আমাদেরঐতিহাসিক সম্পর্ক রয়েছে; বহু কেপ ভার্দিয়ান সেখানে অভিবাসী হিসেবে বসবাস করছেন। তবে মাঠে আমরা আমাদের নিজস্ব পরিচিতি ও খেলার ধরন বজায় রেখেই লড়াই করতে চাই।’

লিওনেল মেসির দলের বিপক্ষে খেলার রোমাঞ্চ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে খেলবো। আমরা জানি আর্জেন্টিনা দলে (লিওনেল) মেসি আছেন, যিনি অনেকের মতেই সর্বকালের সেরা ফুটবলার। একজন কেপ ভার্দিয়ান হিসেবে মেসির বিরুদ্ধে নকআউট ম্যাচ খেলাটা সত্যিই অনেক আনন্দের ও দারুণ একটি অভিজ্ঞতা।’

সবশেষে, বিশ্বকাপের এই ঐতিহাসিক সাফল্যের পেছনের মূল মন্ত্রটি জানিয়ে বুবিস্তা বলেন, ‘দলের সবার মধ্যকার দারুণ একতা আর প্রচণ্ড মানসিক শক্তিই আমাদের আজ এই পর্যন্ত নিয়ে এসেছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd